স্কলার্সহোমের শিক্ষার্থী আজমানের মৃত্যু, জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক : স্কলার্সহোমের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর কারণ উদঘাটন ও এ ঘটনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতি অনুসন্ধানে কমিটি করেছে জেলা প্রশাসন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরীকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অপর দুই সদস্য হচ্ছেন এসএমপি কমিশনারের প্রতিনিধি ও সিলেট জেলা শিক্ষা অফিসার। এই কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন।
সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির কথা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বুধবার সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার বাসা থেকে আজমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের সুরতহাল বলছে ‘আত্মহত্যা’। পরিবারের অভিযোগ উচ্চ মাধ্যমিকের প্রাক-নির্বাচনী পরীক্ষায় ৫ বিষয়ে খারাপ ফল করায় চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আজমান। আর এই চাপ প্রয়োগকারীরা হচ্ছেন তার ‘প্রিয়’ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শিক্ষকবৃন্দ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed