সিলেটে সিএনজি পার্কিংয়ের জন্য যে ৩০টি স্ট্যান্ড ঘোষণা দিল পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে যানজট কমাতে ও অটোরিকশা পার্কিং সমস্যার সমাধানে মহানগর পুলিশ ৩০টি স্থানে সিএনজি চালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড অনুমোদন করেছে। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদিত এই স্ট্যান্ড ব্যতীত অন্য কোথাও পার্কিং করা যাবে না। আদেশ অমান্য করলে ২৪ সেপ্টেম্বর বুধবার থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুমোদিত স্ট্যান্ডের বিস্তারিত সংখ্যা:
১. আম্বরখানা
সুনামগঞ্জ মূখী: ৫টি
এয়ারপোর্ট মূখী: ৫টি
চৌহাট্টা মূখী: ৫টি
২. টিলাগড় পয়েন্ট
বালুচর মূখী: ৫টি
তামাবিল মূখী: ৫টি
শিবগঞ্জ মূখী: ৫টি
৩. মদিনা মার্কেট: ১০টি
৪. পাঠানটুলা: ১০টি
৫. বন্দরবাজার কোর্ট পয়েন্ট: ১৫টি
৬. তেমুখী
বাধাঘাট মূখী: ৫টি
টুকের বাজার মূখী: ৫টি
৭. টুকের বাজার
লামাকাজি মূখী: ৫টি
তেমূখীগামী: ৫টি
৮. ভার্থখলা কিন ব্রিজ: ১০টি
৯. বাবনা পয়েন্ট: ১০টি
১০. কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট: ১০টি
১১. হুমায়ুন রশিদ চত্বর
ফুলকলির সামনে: ৫টি
ফেঞ্চুগঞ্জগামী রোডের পাশে: ৫টি
আপন হোটেলের পাশে: ১০টি
১২. সামাদ চত্বর: ১০টি
১৩. শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট: ৫টি
১৪. রিকাবি বাজার পয়েন্ট: ৫টি
১৫. শাহপরান মাজার গেট
মেজরটিলা মূখী: ৫টি
সুরমাগেট বাইপাস মূখী: ৫টি
১৬. মেজরটিলা ইসলামপুর বাজার
টিলাগড় মূখী: ৫টি
শাহপরান মাজার গেট মূখী: ৫টি
১৭. বালুচর পয়েন্ট (এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন): ১০টি
১৮. উত্তর কুশিঘাট: ১০টি
১৯. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইট: ৫টি
২০. ধোপাদিঘির পাড় (এমএজি ওসমানী শিশু পার্ক): ৫টি
২১. কাজীটুলা বাজার: ৫টি
২২. জেলরোড পয়েন্ট: ৫টি
২৩. শাহী ঈদগাহ পয়েন্ট: ১০টি
২৪. কদমতলী ওভারব্রীজ
গোলাপগঞ্জগামী: ৫টি
বটেশ্বর গামী: ৫টি
২৫. ভার্থখলা: ১০টি
২৬. চন্ডিপুল: ১০টি
২৭. শ্রীরামপুর: ১০টি
২৮. জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ: ৫টি
২৯. সিসিক ২৮ নং ওয়ার্ডের মকন দোকান বাজার: ১০টি
৩০. শিববাড়ী বাজার: ১০টি
এসএমপি জানিয়েছে, নগরীতে যানজট নিরসন ও নগরবাসীর ভোগান্তি কমাতে এই স্ট্যান্ডগুলো কার্যকরভাবে ব্যবহার করতে হবে এবং নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেটে কুখ্যাত মোবাইল চোর গ্রেফতার, মোবাইল উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাগেইট এলাকার সোনালী ব্যাংক পিএলসির কর্পোরেট শাখাRead More
সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজারRead More



Comments are Closed