সিলেটে সিএনজি-টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন তামাবিল মহাসড়কের মর্ডানগেইট এলাকায় সিএনজি অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রৌশন মিয়া (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রৌশন মিয়া সিলেট মহানগরীর আরামবাগ বালুচর এলাকার বাসিন্দা নুরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাতে থাকা যাত্রী রৌশন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ওই সিএনজি চালিত অটোরিকশাযোগে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ‘ব্যাটারিচালিত টমটমের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গাড়ি কোনোটিই আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
সোমবার সিলেট আসছেন এনসিপির কেন্দ্রীয় ৩ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখRead More
সিলেটে সাবেক এমপি’র বাড়িতে হামলার চেষ্টা, পুড়ল ১২ মোটরসাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুরRead More



Comments are Closed