সিলেট নগরীতে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ৮ দফা নির্দেশনা জারি, সোমবার থেকে অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরীর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) পুলিশ কমিশনারের বরাত দিয়ে এ নির্দেশনা জারি করা হয়।
এতে জানানো হয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে এ নির্দেশনার আলোকে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
এসএমপি কমিশনার জানান, নগরীর সম্মানিত নাগরিকদের ভোগান্তি কমানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কোনোভাবেই নগরীতে অনুমোদনবিহীন, কাগজপত্র ছাড়া বা নিয়ম অমান্যকারী যানবাহন চলাচল করতে পারবে না।
আট দফা নির্দেশনায় বলা হয়:
১। যানজটমুক্ত নগরী গড়ে তুলতে সিলেট মহানগরীতে কোনো ব্যাটারি চালিত রিকশা রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না।
২। অনুমোদিত স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বেশি সিএনজি চালিত অটোরিকশা রাখা যাবে না।
৩। অনুমোদনবিহীন ও অননুমোদিত স্থানে কোনো ধরনের পার্কিং করা যাবে না।
৪। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে হেলমেট পরিধান করতে হবে।
৫। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি প্রবেশ করতে পারবে না।
৬। বাস, মিনিবাস, কোচ, কার, মাইক্রোবাস ও হাইয়েসের চালকরা ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালাতে পারবেন না।
৭। কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এছাড়া হেডলাইট, ব্রেক লাইট ও সিগন্যাল লাইট সঠিকভাবে সচল না থাকলে গাড়ি রাস্তায় নামানো যাবে না।
৮। সিলেট শহরের ভেতরে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো বা রাস্তার মাঝে গাড়ি পার্কিং করা যাবে না।
এসএমপি কমিশনারের স্বাক্ষরিত এ নির্দেশনায় আরও জানানো হয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটের নতুন পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারসহ বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড়Read More
সিলেটে চক্ষু হাসপাতাল ও হোটেলকে জরিমানা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযানেRead More



Comments are Closed