সিলেটে এসএ পরিবহন থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: এসএ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের সিলেট শাখা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করার কথা জানিয়েছে বিজিবি। এই পার্সেল সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাচালানের পণ্য সিলেট থেকে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয় বলেও অভিযোগ বিজিবির।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- তাদের সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় নগরীর নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করে।
এর আগে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টাস্কফোর্স গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে সিলেট নগরের নাইওরপুলস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে অবৈধ মালামাল জব্দ করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে গত ১৭ সেপ্টেম্বর থেকে এসএ পরিবহন নাইওরপুল শাখা তালাবদ্ধ থাকায় এবং তাদের সাইনবোর্ডে ব্যবহৃত নাম্বারে কেউ ফোন না ধরায় এ অভিযানের বিষয়ে এসএ পরিবহনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Related News
সিলেটে মসলা মিলে ৮০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কালিঘাট বাজারে নানা অনিয়ম ও অসংগতি পাওয়ায় ভাই ভাই মসলাRead More
সিলেটে গ্রাহকের গোপন ভিডিও ধারণ ও অপপ্রচারের অভিযোগে ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়েRead More



Comments are Closed