রাতারগুলের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন : উপদেষ্টা আসিফ নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিখ্যাত সোয়াম ফরেস্ট সিলেটের রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তিনি রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকা পরিদর্শন করেন। এসময় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের জানান, পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
তিনি নৌকায় রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে দেখেন। এসময় নৌকার মাঝিদের মুখে শুনেন বিভিন্ন ধরনের গান।
এরআগে বুধবার সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরস্থ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি প্রশিক্ষণ কেন্দ্রের চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। প্রশিক্ষণের মান, কারিগরি সুবিধা এবং ভবিষ্যতে আরও কর্মমুখী শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়নে পরামর্শ দেন এবং প্রশিক্ষণার্থীদের নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানান।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed