Main Menu

সিলেটে অবৈধ অটোরিকশা সরাতে ১৫ দিনের আল্টিমেটাম জেলা প্রশাসকের

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অবৈধভাবে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশাকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এসময়ের মধ্যে এসব অটোরিকশা নগর থেকে না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সিলেট নগরে সিএনজিচালিত বৈধ অটোরিকশা আছে ১৯ হাজার। তবে অবৈধ অটোরিকশা আছে তারচেয়েও বেশি। এগুলোকে নগরে চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

Manual8 Ad Code

তিনি বলেন, আমরা অবৈধ অটোরিকশা চালকদের ১৫ দিনের সময় দিয়েছি। ২২ সেপ্টেম্বরের মধ্যে যেসব সিএনজি শহরে চলাচলের লাইসেন্স নাই সেগুলো শহরের বাইরে সরিয়ে নিতে হবে। এগুলো বিভিন্ন উপজেলায় চলে যাবে। এই সময়ের মধ্যে না সরালে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হবে। প্রয়োজনে ডাম্পিং করা হবে।

নগরজুড়ে সিএনজি অটোরিকশার অবৈধ পার্কিং প্রসঙ্গে তিনি বলেন, তাদের জন্য পার্কিংয়ের নির্দিস্ট স্থান নির্ধারণ করে দেওয়া হবে। পার্কিংয়ের জন্য কোথায় কোথায় ব্যবস্থা করা যায় তা আমরা খতিয়ে দেখছি। তবে সিএনজি চালকরা অনেক সময় পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা ছেড়ে সড়কে চলে আসে। এতে যানজট সৃষ্টি হয়। এখন আমরা তাদের সতর্ক করছি। তারপরও তারা নিয়ম না মানলে আইনগত ববস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালের ভেতরে গাড়ি পার্কিং না করে বাইরে সড়কে পার্কিং করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আসলে অভ্যাসগত বিষয়। অভ্যাসের কারণে তারা আইন মানছে না। আমরা তাদের এই কাজটি না করতে বুঝানোর চেষ্টা করছি। কথা না শুনলে পরে ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code