সিলেটে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত সোয়া ১২টার দিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানে এসআই (নিঃ) রাজিত রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলো: রুকন মিয়া (২৭), পিতা-মৃত হারুনুর রশিদ, সাং-পীরের বাজার, টিকরপাড়া, থানাঃ শাহপরাণ, রায়হান আহমদ জিসান (৩৪), পিতা-আনোয়ার হোসেন, সাং-শাহী ঈদগাহ, থানাঃ এয়ারপোর্ট, মোঃ রবিউল আলম (২৬), পিতা-রহমত আলী, সাং-৫৭ বি, পীরমহল্লা, থানাঃ এয়ারপোর্ট সোহেল আহমদ (৪৮), পিতা-মৃত শফিক মিয়া, সাং-বন্ধন বি-২৬, খাসদবীর, থানাঃ এয়ারপোর্ট, নজরুল ইসলাম (৫০), পিতা-মৃত আনু মিয়া, সাং-বন্ধন ই-১২, খাসদবীর, থানাঃ এয়ারপোর্ট।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed