সিলেট-ঢাকা মহাসড়ক নিয়ে সুখবর দিলেন জেলা প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে আটকে আছে সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতের কাজ। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এই সড়ক দিয়ে সিলেট থেকে ঢাকা যেতে ১৪/১৫ ঘন্টা সময় লেগে যায়।
জানা যায়, জমি অধিগ্রহণ কাজ শেষ না হওয়ায় গত ৪ বছরে দশ শতাংশও এগোয়নি এই সড়কের কাজ। তবে এবার সুখবর দিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
আজ মঙ্গলবার সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জেল প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। তবে সম্প্রতি উর্ধতন কর্মকর্তারা সিলেট এসেছিলেন। আমরা তাদের সাথে বসেছিলাম। আমরা আশা করছি ২/৩ মাসের মধ্যে সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। ইতোমধ্যে ইউটিলিটি যেগুলো ছিলো- যেমন বিদ্যুৎ-গ্যাসলাইন সরিয়ে নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, আমরা আশা করছি আগামী ৫/৬ মাসের মধ্যে এই সড়কের কাজ পুরোদমে শুরু হবে।
জানা যায়, ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়কের ভূমি অধিগ্রহণ করা হয়েছে মাত্র ১৫ ভাগ। এখনো ৮৫ ভাগ ভূমি অধিগ্রহণ করার বাকি রয়েছে।
এই সড়কটির কাজ শুরু হয়েছিল ২০২১ সালে। আর কাজ সমাপ্ত হওয়ার কথা ছিল ২০২৬ সালে। প্রকল্পের- ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর-৬ লেন সড়ক উন্নয়ন প্রকল্প’ ব্যয় ধরা হয়েছিল সবমিলিয়ে ১৭ হাজার কোটি টাকা। প্রকল্পের জন্য ৭টি জেলা থেকে মোট ৮২৯ দশমিক ৮৩ একর ভূমি অধিগ্রহণ প্রয়োজন।
বাস টার্মিনাল পরিদর্শনকালে ওই এলাকার ভাঙাচোরা সড়ক প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ চলায় মেইনটেন্সের জন্য বরাদ্ধ দেওয়া হচ্ছে না। ফলে সড়কের অনেক জায়গা ভেঙে গেলেও সংস্কার করা যাচ্ছে না। আমরা সংস্কারের জন্য বরাদ্ধ চেয়ে আবেদন করেছি।
Related News
বিদ্যুৎ-গ্যাস নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন: বাসদ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরRead More
দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিতRead More



Comments are Closed