সিলেটে নতুন এসএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেটে পৌঁছান।
তিনি রাতে অফিসে এসে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সিলেটে বদলির আগে আবদুল কুদ্দুছ চৌধুরী খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর কমান্ড্যান্ট ও ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, সদ্যবিদায়ী এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হয়েছেন। তিনি এন্টি টেররিজম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed