অনিয়ম-অব্যবস্থাপনায় চুল পরিমাণ ছাড় নয়: জেলা প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কার্যক্রম চালুর পর কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনায় চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিসি সারওয়ার আলম বলেন, জেলার অন্যান্য হাসপাতালের তুলনায় শামসুদ্দিন হাসপাতালের অবস্থা ভালো। তবে সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মেডিকেল ইকুইপমেন্ট, জনবল সংকট ও অন্যান্য সমস্যার সমাধানে দ্রুত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার করলে উন্নত সেবা দেওয়া সম্ভব। তবুও আমরা খতিয়ে দেখছি কীভাবে সাধারণ মানুষের জন্য সেবার পরিধি আরও বাড়ানো যায়। হাসপাতালের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক নবনির্মিত জেলা হাসপাতাল ভবন ঘুরে দেখেন এবং এটি যাতে দ্রুত চালু করা হয় সে বিষয়ে সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের পরামর্শ দেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed