Main Menu

সিলেটে ফেনসিডিল-বিদেশি মদসহ যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন পরগনা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহপরান পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পরগনা এলাকার ময়না মিয়ার বাড়ির তিনতলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে গোলাম রব্বানী (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। সে জৈন্তাপুর উপজেলার হিমু বেলুপাড়া এলাকার মৃত হোসন মিয়ার ছেলে।

অভিযানে মোট ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও বিভিন্ন ব্র্যান্ডের ১০৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

শাহপরান থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Share





Related News

Comments are Closed