Main Menu

সিলেটে ফুটপাত-রাস্তা দখলমুক্তের দাবিতে অবস্থান কর্মসূচি

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে কয়েকটি সামাজিক সংগঠন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সিটি করপোরেশনের দুটি প্রধান প্রবেশমুখে এ কর্মসূচি পালন করা হয়।

Manual3 Ad Code

কর্মসূচিতে অংশ নেয় সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। সংগঠনগুলোর নেতারা বলেন, নগরের ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত না হওয়ায় প্রতিদিনই নাগরিক ভোগান্তি বাড়ছে। পথচারীরা নিরাপদ চলাচলের সুযোগ পাচ্ছেন না, যানজটও আরও তীব্র হচ্ছে।

Manual1 Ad Code

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, বারবার দাবি জানিয়েও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা এ কর্মসূচিতে নেমেছেন। দ্রুত দখলদারদের উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আগামী দুই মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে ১২ নভেম্বর বুধবার জিন্দাবাজার পয়েন্টে প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচী পালন করার হুশিয়ারী দেন। পাশাপাশি ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে এক মাস পর থেকে সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাদের গাড়ীর সামনে শোয়া কর্মসূচী পালন করা হবে।

Manual5 Ad Code

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ।

Manual4 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব।

৩ ঘন্টার অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর কমিটির সভাপতি তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম যোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য, হক সুপার মার্কেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জাকারিয়া আহমদ বিরদলী, ওয়েস্ট ওয়ার্ল্ড জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ আহমদ, সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজকর্মী রাধিকা রঞ্জন পাল ছাবুল, জিন্দাবাজার আহমদ ম্যানশনের ব্যবসায়ী সরোজ ভট্টাচার্য্য, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, সিলেট কল্যাণ সংস্থার মহিলা শাখার সভাপতি দিলারা ইয়াসমিন শিউলী, সচেতন নারী সমাজের পক্ষ থেকে আনসারী বেগম, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মীর ছাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মোঃ ইব্রাহিম মিয়া।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল আলী, মোঃ আব্দুল ছামাদ আজাদ, মোঃ সুহেল আহমেদ, মোঃ সহিদ চৌধুরী, মোঃ তাজউদ্দিন, শাহীন আহমেদ, মকদুল আহমদ লাল, নিলমনি কান্ত চন্দ, মোঃ সুহেল মিয়া খান, এড. মুহাম্মদ কামাল মিয়া, মোঃ শুয়াইব আহমদ, মোঃ আহবাব হোসেন, মোঃ আবুল কয়েছ, মোঃ আতা এলাহী, আফজল হোসেন চৌধুরী, মোহন চৌধুরী, মোঃ আব্দুল মালেক ফায়েক, আলী হায়দার, মনসাদ হোসাইন, মোহাম্মদ মাহফুজুর রহমান, আবু সাঈদ চৌধুরী জুবায়ের, দিলীপ আচার্য্য, ওয়ায়দুল্লাহ জামি, নজরুল ইসলাম ফারহান, তায়েফ আহমদ, মেরাজুল ইসলাম, আদিলা তাবাসসুম আফরিন, ইত্তেহাদ আহমেদ আফনান, জোবায়দা বেগম আখিঁ, পিযোষ মোদক, ফয়েজ হাসান, মোঃ শাহজাহান মাস্টার, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, মোঃ জয়নাল আবেদীন, হাজী মোঃ মারুফ আহমদ, সৈয়দ ইব্রাহীম, আব্দুর রহমান, মোঃ জামাল আহমদ, হোসাইন আহমদ সানি, মোঃ সাঈম, জুলেকা বেগম, হেলাল উদ্দিন, মোঃ জুয়েল মিয়া, মোঃ রমজান আহমদ শাকিল, মোঃ আল-আমিন আহমেদ, সৌরভ পাল, বাবুল ঋষি, দেলোয়ার হোসেন, ইকবাল আহমেদ, মোঃ দুলু মিয়া, রুজিনা আক্তার, আছিয়া বেগম, রুমানা বেগম, সুকলা বেগম, আনোয়ারা বেগম, রিনা বেগম, আনিকা আক্তার, রুমানা আক্তার, শিবলী বেগম, মাহবুবা সুলতানা মনি, মরিয়ম বেগম, রাজন বিবি, শেফালী বেগম, মিছমা বেগম, ফরিদা আখতার চৌধুরী, শেফুল খানম, ছায়ারুন নেছা, মেহরিন তালুকদার দিয়া, আয়শা বেগম, নুরজাহান বেগম, বাবুল আহমদ, রাফফাত রাবিত, মোরশিদা আক্তার পলি, মোঃ সুহেল আহমদ, মোঃ রাজু আলম, মোঃ এনামুল হক, মোঃ পিকুল হোসেন, ঝন্টু মিয়া, মোঃ মহসিন উদ্দিন সুমন, মোঃ শফিকুল ইসলাম, আব্দুল মুকিত, নুর মোহাম্মদ সাজু, বিজিত চন্দ, শাকিল আহমদ দিপু, মোঃ সানোয়ার হোসেন, গোলাম কিবরিয়া, মোঃ মখলিছুর রহমান, মোঃ হেলাল আহমদ, মোঃ শরীফ আহমদ, স্বপন মোদক, ইন্দ্রজ্যিত পাল জীবন, সৌরভ পাল সম্ভু, মোঃ আফজাল হোসেন, রবিন আচার্য্য, মানিক চন্দ্র সরকার ও সাগর রায় প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code