জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে পর্যটক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া আবু সুফিয়ান (২৬) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে এবং পেশায় একজন কম্পিউটার মেকানিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সুফিয়ানসহ আটজন বন্ধু জাফলংয়ে ঘুরতে আসেন। বিকেলের দিকে তারা সবাই পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামলে তীব্র স্রোতের কবলে পড়ে সুফিয়ান পানিতে তলিয়ে যান।
তার বন্ধু রাসেল আহমদ জানান, তাদের মধ্যে বাকিরা পাড়ে উঠতে সক্ষম হলেও সুফিয়ান স্রোতে পড়ে পানিতে তলিয়ে যায় আর উঠতে পারেনি।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ সুফিয়ানের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চলছে। সুফিয়ানের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, এর আগে গত ২৫ জুলাই জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছিলেন। পরে ২৭ জুলাই সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed