সিলেটে তারুণ্যের উৎসব ১১ সেপ্টেম্বর
সিকৃবি সংবাদদাতা: সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর আয়োজনে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’ শীর্ষক সেমিনার ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
সেমিনারে তরুণ কৃষি উদ্যোক্তা ও উদ্ভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি মন্ত্রণালয় ও বিএআরসি’র কর্মকর্তা, বিজ্ঞানী, বিভিন্ন এনজিও, বেসরকারি খাতের প্রতিনিধি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্স পর্বের শিক্ষার্থীসহ প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed