Main Menu

শিল্পী চন্দ্রকলা দেবী আর নেই, বিভিন্ন মহলের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট মণিপুরী সংগীত ও নৃত্য শিল্পী চন্দ্রকলা দেবী (৬৭) আর নেই। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

চন্দ্রকলা দেবী বিশিষ্ট লেখক, গবেষক, বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরামের সহধর্মিনী। তাঁর মৃত্যুপরবর্তী পারলৌকিকক্রিয়া সোমবার রাতে নগরীর সাগরদিঘীরপারস্থ মণিপুরী শ্নশানঘাটে সম্পন্ন হয়েছে।

শিল্পী চন্দ্রকলা দেবী ১৯৬৯ সালে ইস্ট পাকিস্তান জাতীয় নৃত্য প্রতিযোগিতায় গোল্ড মেডেলিস্ট হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

শিল্পী চন্দ্রকলা দেবীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ লোকগবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, মনিপুরী কালচারাল কমপ্লেক্স, বাংলাদেশের সভাপতি জয়ন্ত সিংহ, সাধারণ সম্পাদক নারেংবম সমরজিৎ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরী যুব সমিতির সাধারণ সম্পাদক ওয়াই লাড়ু সিংহ, লৈশেমপুঙের পরিচালক ওইনাম লানথই, সাংবাদিক-সংগঠক রবিকিরণ সিংহ রাজেশ, হৈরোল ফাউন্ডেশনের পরিচালক কন্থৌজম শিল্পী, মণিপুরী লাইব্রেরী এন্ড রিসার্স সেন্টারের পরিচালক অয়েকপম অঞ্জু, ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মাধব রায়, অগ্নিশিখার সম্পাদক কবি সুমন বণিক, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সিলেট প্রমুখ।

Share





Related News

Comments are Closed