সিলেট সীমান্তে ১৫৭১ বোতল ভারতীয় মদের চালান আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নজুরভাঙ্গা এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক ভোর ৫টার দিকে মাদক চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় মদ নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed