পাসপোর্ট অফিসে না গিয়েও করা যাবে পাসপোর্ট
বৈশাখী নিউজ ডেস্ক: পাসপোর্ট করার জন্য এখন আর পাসপোর্ট অফিসে যাওয়ার দরকার পড়বে না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, রাজধানীর ছয়টি এলাকার ১০টি নাগরিক সেবাকেন্দ্র থেকে পাসপোর্টের আবেদন ও নবায়ন সংক্রান্ত সব কাজ করা যাবে।
যেসব এলাকা থেকে এই সেবা পাওয়া যাবে;
প্রাথমিকভাবে ঢাকার ছয়টি স্থানে এই সেবা চালু করা হচ্ছে। এই মাসের শেষের দিকে মোট ১০টি নাগরিক সেবাকেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রোগ্রাম শুরু হবে। এর মধ্যে গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রীতে এই কেন্দ্রগুলো স্থাপন করা হবে। ইতিমধ্যে গুলশান ১, উত্তরা ও নীলক্ষেতের কেন্দ্রগুলো পুরোদমে কাজ শুরু করেছে।
নাগরিক সেবা কী?
‘নাগরিক সেবা’ হলো একটি উদ্যোগ, যার লক্ষ্য হলো সব সরকারি সেবাকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং এনআইডি-সংক্রান্ত প্রায় ৪০০টি সেবা একটি হাবের মাধ্যমে দেওয়া হচ্ছে। এর ফলে নাগরিকদের আর ভিন্ন ভিন্ন সরকারি অফিসের ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে আবেদন করতে হবে না।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই উদ্যোগের মাধ্যমে হয়রানিমুক্ত এবং সহজে সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি নাগরিকদের নিকটস্থ নাগরিক সেবাকেন্দ্রে গিয়ে এই সেবার মান উন্নয়নে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
Related News
প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুRead More
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সর্বোচ্চ ২১,৫০০, সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরিRead More



Comments are Closed