কানাইঘাটে সুরমা নদীতে নৌকা ডুবে মাঝি নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে এক মাঝি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া ওই ব্যক্তি উপজেলার ফালজুর গ্রামের বাসিন্দা ধলাই মিয়া (৬৫)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝিংগাবাড়ী ঘাটে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন ধলাই মিয়া। এসময় নৌকাটি উল্টে গিয়ে পানিতে তলিয়ে যায় সাথে সাথে নৌকার মাঝি ধলাই মিয়াও পানিতে তলিয়ে যান। ধলাই মিয়া ওই নৌকার মাঝি ছিলেন বলে জানান স্থানীয়রা। ধলাই মিয়ার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরমা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সন্ধান শুরু করেছে। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে ওই বৃদ্ধ নদী পার হচ্ছিলেন। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তিনি নিখোঁজ হন।’
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed