আরও কমলো এলপি গ্যাসের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চলতি মাস সেপ্টেম্বরের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে আগস্ট মাসের জন্য গত ৩ আগস্ট সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।
Related News
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার নোট
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ওRead More
দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ দিনে সপ্তমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনRead More



Comments are Closed