কানাইঘাট সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ৪দিন পর ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত আব্দুর রহমানের (৩০) লাশ অবশেষে বাংলাদেশে ফিরেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে আন্তর্জাতিক পিলার ১৩৩৯ সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, সন্ধ্যা থেকেই বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে লাশ ফেরতের অপেক্ষায় ছিলেন। গভীর রাতে মেঘালয় পুলিশ বাক্সবন্দী মরদেহ নিয়ে সীমান্তে পৌঁছালে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ লাশ গ্রহণ করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে সীমান্তের ১৩৩৮-৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে গুলি চালায় বিএসএফ। এতে কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও কয়েকজনের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মহিষ কিনে ফেরার পথে এ হামলার শিকার হন। গুলিতে আহত অন্যরা কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আব্দুর রহমানের মরদেহ সীমান্তে পড়ে থাকে।
ঘটনার পর বিজিবি ডোনা ক্যাম্প বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত চায়। কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত সোমবার রাতের বৈঠকে মরদেহ হস্তান্তর করা হয়।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed