ইউরোপগামী জাহাজ ডুবে ১৪০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে ইউরোপগামী পথে আবারও ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে প্রাণ হারিয়েছেন ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী।
তিন দিন আগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই।
ইএফই’র প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া জাহাজ থেকে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭৫ থেকে ৮০ জন।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তিন দিন আগে গাম্বিয়া থেকে জাহাজটি রওনা দিয়েছিল। গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। তবে মৌরিতানিয়ার উপকূলের কাছে পৌঁছালে জাহাজটি ডুবে যায়।
ওয়াকিং বর্ডার নামের একটি স্প্যানিশ এনজিও জানিয়েছে, জাহাজটিতে প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন।
সংগঠনটির নির্বাহী হেলেনা মালেনো স্থানীয় টেলিভিশন ক্যাডেনা সের–কে বলেন, ’চলতি বছরের গ্রীষ্মে এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি।’
প্রসঙ্গত, আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট ক্যানারি দ্বীপপুঞ্জ। এটি আটলান্টিক মহাসাগরের একটি বিপদসঙ্কুল পথ। এখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া তুলনামূলক সহজ।
কেবল ২০২৪ সালেই ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী।
তবে একই সময়ে এই পথে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed