সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৯ ব্যাটালিয়নের একটি টহল টিম রোববার দিবাগত (১ সেপ্টেম্বর) রাতে এসব ওষুধ জব্দ করে।
সোমবার সকালে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানান- তাদের আওতাধীন জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র টহল দল ফেরিঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৮ লাখ ৫৬ হাজার টাকার ১৯ হাজার ৪০ পিস ভারতীয় বেটনোভেট-এন ক্রিম জব্দ করে। জব্দকৃত ওষুধ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকাRead More
জৈন্তাপুরে অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রায় চার ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানবপাচারকারীকে আটকRead More



Comments are Closed