Main Menu

সিলেটে আরও ৫০ হাজার ঘণফুট পাথর জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ধোপাগুলে অবৈধভাবে মজুত রাখা আরও ৫০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে এ পাথরগুলো উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযানে র‌্যাব সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।

সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে একটি পরিত্যক্ত পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছিল। শনিবার ধোপাগুল থেকে উদ্ধার হওয়া পাথরও সাদাপাথরের জায়গায় প্রতিস্থাপন করা হবে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার হয়ে আসছে। নিয়মিত অভিযানের পরও এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

Share





Related News

Comments are Closed