Main Menu

সিলেট-তামাবিল সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে ১জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাটে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসের সাথে দরবস্ত হতে জৈন্তাপুরগামী ২টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১জন মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর ৪জন গুরুতর আহত হন। ঘটনার পর পরই চালক বাস নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক দূর্ঘটনায় আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

নিহত মোটরসাইকেল আরোহী তালহা (১৭) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে।

আহতরা হলেন উপজেলার সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ এর ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২) এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)। ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্দ ছিল।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিহত তালহার মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ২টি মোটর সাইকেল জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

তামাবিল হইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পুলিশের টিম পৌছে নিহতের মরদেহ ও দূর্ঘটনায় কবলিত ২টি মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসগাড়ী আটকের চেস্টা চলছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed