সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
বুধবার (২৭ আগস্ট) জানা যায়, মঙ্গলবার জেলা প্রশাসনের সীমান্ত শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে জেলা প্রশাসক উল্লেখ করেন, সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকায় কিছু ব্যক্তি অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ ও পাচারের সাথে জড়িত। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটন সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অবৈধ বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিলেটের সীমান্তবর্তী জাফলং, ভোলাগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে বারবার অভিযোগ উঠলেও এবার প্রশাসনের কঠোর নির্দেশনায় নতুন করে গুরুত্ব এসেছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed