সিলেটে পুকুরে ‘ওজু’ করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার এলাকার একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোনাই মিয়া (৭৩) মোগলাবাজার থানাধীন সিরাজপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২৪ আগস্ট বিকেলে নিহত সোনাই মিয়া শ্রীরামপুর এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। এদিন বিকেলের দিকে শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের একটি পুকুরে ওজু করতে নামেন সোনাই মিয়া। এসময় তিনি পানিতে পড়ে যান। পরবর্তীতে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে মোগলাবাজারের ৪২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। তিনি শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।’
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed