Main Menu

‘সাদাপাথর লুট কান্ডে’ সিলেটের ২২ পুলিশ সদস্যকে বদলি

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন আলোচিত পাথর লুটকাণ্ডে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রয়েছেন।

Manual5 Ad Code

সোমবার (২৫ আগস্ট) জেলার বিভিন্ন থানায় কর্মরত ২২ সদস্যকে রদবদল করা হয়েছে। এটি নিয়মিত বদলিরই একটি অংশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআইকে অন্য থানায় বদলি করা হয়েছে।

Manual6 Ad Code

বদলি হওয়া অন্যরা হলেন- বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার থানা এবং গোলাপগঞ্জের কুশিয়ারা পুলিশ তদন্তকেন্দ্র ও সিলেটের মোটরযান শাখার।

Manual6 Ad Code

বদলি হওয়া ২২ জনের মধ্যে ১৩ জন এসআই, ৭ জন এএসআই এবং ২ জন কনস্টেবল।

কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানা থেকে ১১ জনকে অন্যত্র বদলি করার পাশাপাশি জেলার অন্য থানা থেকে এ দুটি থানায় বদলি করা হয়েছে নয়জনকে। এর মধ্যে তিনজনকে কোম্পানীগঞ্জ থানায় এবং ছয়জনকে গোয়াইনঘাট থানায় যোগদানের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, জেলার ২২ পুলিশ সদস্যকে নিয়মিত বদলির অংশ হিসেবেই বদলি করা হয়েছে।

Manual8 Ad Code

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার জেলার বিভিন্ন থানায় কর্মরত ২২ সদস্যকে বদলি করা হয়েছে। এটি নিয়মিত বদলির অংশ।’

এর আগে ১৩ আগস্ট কোম্পানীগঞ্জের সাদাপাথরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে পাওয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সাদাপাথর এলাকায় পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তি জড়িত। এ ছাড়া প্রতিবেদনে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত পুলিশ সদস্যরা অবৈধ পাথর উত্তোলনের সিন্ডিকেটে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বিশেষভাবে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত কিছু পুলিশ সদস্যের অবৈধ পাথর উত্তোলনের সিন্ডিকেটে সম্পৃক্ততার কথা উঠে আসে। এরই প্রেক্ষাপটে আলোচিত দুই থানার পুলিশ সদস্যদের বদলি আরও গুরুত্ব পাচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বদলি নিয়মিত প্রক্রিয়ার অংশ হলেও সাম্প্রতিক পাথর লুটকাণ্ডে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার ১১ পুলিশ সদস্যকে এই তালিকায় রাখা হয়েছে। জানা গেছে, কয়েক দিনের মধ্যেই ওই দুটি থানার আরও কিছু কর্মকর্তার বদলি হতে পারে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code