Main Menu

প্রবীণ চিকিৎসক এম এনায়েত উল্লাহ আর নেই, এনইইউবি’র শোক

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাবেক মেডিসিন বিশেষজ্ঞ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরী কমিটির সভাপতি এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ আজ (সোমবার) বিকেল ৪.৪৫ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

Manual3 Ad Code

মরহুম প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ ২২ ডিসেম্বর ১৯৯২ থেকে ৫ মার্চ ১৯৯৪ পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ-এর দায়িত্ব পালন করেছিলেন।

Manual8 Ad Code

রাত ১১টায় বাসার পাশে অবস্থিত সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে শিবগঞ্জ সোনার পাড়ার নিজ বাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Manual4 Ad Code

তিনি ছিলেন সোনারপাড়াসহ শিবগঞ্জ এলাকার গরীবের চিকিৎসক। সমাজসেবায়ও ছিল তাঁর ভূমিকা।

এদিকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য খ্যাতিমান চিকিৎসক প্রফেসর ডা. এম. এনায়েত উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Manual6 Ad Code

এক শোকবার্তায় এনইইউবি চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর বলেন, মরহুম প্রফেসর ডা. এম. এনায়েত উল্লাহ একজন খ্যাতিমান চিকিৎসক ও সজ্জন-সমাজহিতৈষী ব্যাক্তি ছিলেন। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ডাক্তার এম. এনায়েত উল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি একজন শুভাকাঙ্খীকে হারালো। তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code