Main Menu

স্বামীকে বাঁচাতে লিভারের কিছু অংশ দিলেন স্ত্রী, মারা গেলেন দুজনেই

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুনেতে লিভারের জটিল রোগে আক্রান্ত স্বামীকে বাঁচাতে নিজের লিভারের একটি অংশ দান করেছিলেন স্ত্রী। লিভার প্রতিস্থাপনের পর দুজনেরই মৃত্যু হয়েছে। পুনের বাসিন্দা বাপু কোমকার। দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন তিনি। স্বামীকে বাঁচাতে লিভারের একটি অংশ দান করেন তাঁর স্ত্রী কামিনী কোমকার। গত ১৫ আগস্ট তাঁদের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

তবে অস্ত্রোপচারের পর বাপু কোমকারের শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং দুদিন পর ১৭ আগস্ট মারা যান তিনি। এরপর ২১ আগস্ট সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্ত্রী কামিনীর।

Manual7 Ad Code

বাপু কোমকার ও কামিনী কোমকারের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাদের পরিবারের সদস্যরা। এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে অস্ত্রোপচার আন্তর্জাতিক মান অনুযায়ী চিকিৎসা-প্রটোকল মেনে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে সাহ্যাদ্রি হাসপাতাল কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

এ নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর সাহ্যাদ্রি হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপপরিচালক ডা. নাগনাথ ইয়েমপালে জানান, সাহ্যাদ্রি হাসপাতালকে সোমবারের (২৪ আগস্ট) মধ্যে অস্ত্রোপচারের সব বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।

Manual1 Ad Code

স্বাস্থ্য দপ্তরের নোটিশের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি। এই ঘটনার বিস্তারিত পর্যালোচনার জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর।’

বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা কোমকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট একটি অত্যন্ত জটিল অস্ত্রোপচার, আর এই ক্ষেত্রে রোগী অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন এবং নানা জটিলতায় ভুগছিলেন।’

Manual8 Ad Code

অস্ত্রোপচারের আগে রোগীর পরিবার ও লিভার দাতাকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে পূর্ণাঙ্গভাবে পরামর্শ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে হাসপাতাল।

হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ত্রোপচারগুলো মানসম্মত চিকিৎসা প্রটোকল মেনেই সম্পন্ন করা হয়। দুঃখজনকভাবে, লিভার প্রতিস্থাপনের পর রোগী (বাপু কোমকার) কার্ডিওজেনিক শকে আক্রান্ত হন এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

কামিনী কোমকারের বিষয়ে হাসপাতাল জানায়, অস্ত্রোপচারের পর তিনি প্রাথমিকভাবে ভালোভাবে সেরে উঠছিলেন। কিন্তু পরে তাঁর সেপটিক শক এবং মাল্টি-অর্গান ডিসফাংশন দেখা দেয়, যা আধুনিক চিকিৎসা প্রয়োগ করেও নিয়ন্ত্রণ করা যায়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code