কানাইঘাটে প্রশাসনের অভিযান, পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারীতে উপজেলা প্রশাসনের চলমান অভিযানের পাশাপাশি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন বন্ধে মাঠে নেমেছে প্রশাসন।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানাইঘাটের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি রবিবার (২৪ আগস্ট) পৌরসভার খেয়াঘাট, সাতবাঁক ইউনিয়নের বাংলা বাজার, সাতপাড়ি এলাকায় গড়ে উঠা ১০টি পাথর ভাঙার লাইসেন্স বিহীন অবৈধ ক্রাশার মেশিন বন্ধ ও ধ্বংস করেন।
অভিযানকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিস ও তহশীল অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ও থানা পুলিশ। এ সময় তিনি পুণরায় কেউ অবৈধভাবে কানাইঘাটের কোন এলাকায় পাথর ভাঙ্গার মেশিন চালু করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এদিকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুারো বিএমডি গত ১৮ আগস্ট লোভাছড়া পাথর কোয়ারীর পাথর পরিবহনে নিষেধাজ্ঞা দেয়ার পর কোয়ারী এলাকায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের চলমান অভিযানের কারনে কোয়ারী এলাকায় সবধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসনের বেঁধে দেয়া সময়ের মধ্যে রবিবার কোয়ারীতে রাখা অনেকে পাথরবাহী নৌকা সরিয়ে নিয়েছেন। বেশ কয়েকটি পাথর বোঝাই বলগেট থেকে পাথর অপসারন করা হয়েছে।
কোয়ারী এলাকায় প্রশাসনের নিয়মিত অভিযান চলবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানিয়েছেন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed