Main Menu

সিলেটের কদমতলী থেকে যুবক নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে অভীক নাগ (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার এনাম মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

অভীক নাগ আঞ্চলিক নাটকের অভিনেতা ও সাবেক ব্যাংকার অশোক কুমার নাগের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট বিকেল ৫টা ২২ মিনিটের দিকে অভীক নাগ দক্ষিণ সুরমার কদমতলীস্থ দরিয়া শাহ মাজার গেইটসংলগ্ন ‘এইম ইন লাইফ’ নামক মাদকাসক্ত মানসিক চিকিৎসা সহায়তা কেন্দ্র থেকে মোমিনখলার বাসার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় অভীকের বাবা অশোক কুমার নাগ ১৯ আগস্ট দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯৭২) করেছেন।

নিখোঁজের সময় অভীক নাগের পরনে কালো ট্রাউজার ও কালো গেঞ্জি ছিল। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা ও মুখমণ্ডল গোলাকার। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

অভীক নাগের সন্ধান পেলে ০১৩০০-৬২৮৫০৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed