আগামী বছরের এইচএসসি পরীক্ষার সময় জানালো এনসিটিবি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের (২০২৬ সাল) এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ওই বছরের মে-জুন মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৩ আগস্ট) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ-সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি করা উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবেন।
চিঠিতে আরও বলা হয়, ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।
Related News
ছাতকের রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার মেরিন জামান রুহি উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামেরRead More
৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল ফেরদৌস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আর্থিক দৈন্যদশাকে জয় করে সফলতার নতুন গল্প লিখলেন হবিগঞ্জেরRead More



Comments are Closed