সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখোঁজ, উদ্ধার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে নৌক ডুবিতে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এই ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সামসুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, শনিবার সকালে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট নৌকায় করে ৭ জন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
মাঝপথে উপজেলার দারাম হাওরে পৌছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এক পর্যায়ে ৭ যাত্রী নিয়েই নৌকাটি হাওরে ডুবে যায়।
এসময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫ জনকে জীবিত উদ্ধার করা করলেও দুইজন নিখোঁজ হন।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed