সাদাপাথর পরিদর্শনে সিলেটের নবাগত জেলা প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর থেকে যেনো আর একটিও পাথর চুরি না হয় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি উপস্থিত হন সাদাপাথরে। এ সময় তিনি সাদাপাথরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। পাশাপাশি পাথর প্রতিস্থাপনের কাজও ঘুরে দেখেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তাই করা হবে।
তিনি আরো বলেন, কারা এই লুটের সাথে জড়িত, কেন এবং কিভাবে হয়েছে সেগুলোও পর্যালোচনা করা হবে।
কোনো চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যে জনগন এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed