জকিগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভারের খাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভারের খাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারনামীয় আসামি শাকের আহমদ (২৪) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রাম এলাকার আজাদ আহমদের ছেলে।
গত ২৬ জুলাই সকালে ভিকটিম স্থানীয় একটি মাঠে গেলে কয়েকজন যুবক তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নিয়ে যায় এবং ধর্ষণ করে। এসময় ভিকটিমের সঙ্গে থাকা আরেকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে আটকে রাখা হয়। পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরবর্তীতে সে নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করে।
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র্যাব।
Related News
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকাRead More
জৈন্তাপুরে অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রায় চার ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানবপাচারকারীকে আটকRead More



Comments are Closed