কারিগরি ত্রুটিতে বন্ধ অনলাইন জিডি সেবা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে অনলাইন জেনারেল ডায়েরি (জিডি) সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে সেবাটি পুনরায় চালু হবে।
বর্তমানে সারাদেশের সব থানায় ভুক্তভোগীরা অনলাইনে জিডি করতে পারেন। তবে এই মুহূর্তে অনলাইন জিডি সেবা বন্ধ থাকায় সাময়িক অসুবিধায় পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকরা।
প্রসঙ্গত, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই সেবা গ্রহণ করা যাবে।
Related News
প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুRead More
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সর্বোচ্চ ২১,৫০০, সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরিRead More



Comments are Closed