সিলেটে আবাসিক হোটেল থেকে ৪ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে অনৈতিক কাজ বাড়ছেই। প্রায় প্রতিদিনই অভিযান হচ্ছে। আটক হচ্ছে জড়িত নারী ও পুরুষ।
রবিবার (১৭ আগস্ট) এমন অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ রোডে অভিযান চালিয়ে আবাসিক হোটেল বাধন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন এমডি এহসান আহমেদ আসিফ (২৬), মো. আলী (৩২, হোটেল স্টাফ), নয়ন তারা ওরফে তানিয়া (২০) ও রুনা বেগম (২৫)। তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকেRead More
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More



Comments are Closed