Main Menu

ওসমানীনগরে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপি’র বিক্ষোভ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় ওসমানীনগরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা আবারও রাজপথে নেমেছেন।

Manual3 Ad Code

রোববার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার তাজপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনতা ‘ইলিয়াস-লুনা’ স্লোগান উল্লসিত করে রাজপথ মুখরিত করেন। মিছিলটি সিলেট-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সমাবেশে রূপ নেয়।

Manual6 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হাকিম, আব্দুর রুপ আব্দুল, শাহ মোহাম্মদ এহিয়া, শিব্বির আহমদ অদুদ, শাইস্তা মিয়া, নুরুল ইসলাম সফিক, যুগ্ন সম্পাদক কয়েছ চৌধুরী, মাযহারুল ইসলাম মানিক, শাহিন মিয়া, এস.এম. মাসুদ, সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, জুয়েল মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, দপ্তর সম্পাদক হুমায়ূন রশীদ চৌধুরী সফি, প্রচার সম্পাদক আব্দুল মালেক দুদু, সহ-অর্থ সম্পাদক সোহেল আহমদ দলা, সহ প্রচার সম্পাদক ফজর আলী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কাওছার আহমদ, বিএনপি নেতা হারুনুর রশীদ, হাজী সুজন আলী, আব্দুল হান্নান, সভাপতি মান্নান বক্স, আবুল বশর, আব্দুল মতিন, হেলাল আহমদ, সাহেদ আহমদ চৌধুরী, শাহাব উদ্দিন সুহেল, জুনু মিয়া, দুলু মিয়া, আব্দুর রব, লাহিন হোসেন, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, রেজন আহমদ, ছালিকুর রহমান, কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, উলামা দলের আহ্বায়ক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুগ্ন আহ্বায়ক রাজু আহমদ, তাজপুর কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, এম ইলিয়াস আলী শুধু একজন নেতা নন, তিনি সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। সরকারের উদাসীনতায় তিনি আজও নিখোঁজ। তাকে ফিরে না পেলে কঠোর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।

Manual2 Ad Code

নেতাকর্মীরা আরও জানান, আন্দোলনকে তীব্র করতে শিগগিরই বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।

Manual2 Ad Code

সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও উলামা দলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code