কোম্পানীগঞ্জে চেয়ারম্যান আলমগীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতারের প্রতিবাদে রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজনগর নতুন বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আলমগীর আলম এই এলাকার একজন জনপ্রিয় চেয়ারম্যান। তিনি বিগত ইউপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং ধলাই সেতু রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন সেতু রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অবৈধ বালু উত্তোলনের কারণে সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম এম. সাইফুর রহমান সেতু ঝুঁকির মুখে পড়লেও তিনি লুটপাটকারীদের বিরুদ্ধে জনসাধারণকে সঙ্গে নিয়ে অবস্থান নেন। এ কারণে লুটেরা চক্র তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে।’
বক্তারা আরও বলেন, ‘আলমগীর আলম কখনো লুটপাটে জড়িত ছিলেন না। তিনি মূলত রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সক্রিয় ছিলেন। তাই পাথর লুটের অভিযোগ ভিত্তিহীন। মানববন্ধনে অবিলম্বে আলমগীর আলমকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয় এবং তা না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, মনিরুল ইসলাম, মধু সরকার, আনিসুর রহমান, উবায়দুল হক, আব্দুল মান্নান, মখলিছুর রহমান, মেম্বার ইব্রাহিম, মহিলা মেম্বার সাহেরা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, বালু-পাথর চুরির মামলায় বৃহস্পতিবার ভোরে আলমগীর আলমকে পুলিশ গ্রেফতার করে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed