হবিগঞ্জে চাঁদার টাকাসহ ২ ছাত্রদল নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও তার এক সহযোগীকে চাঁদার ৯০ হাজার টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। আটককৃত ওপর ব্যক্তি হলেন মোনায়েম খান। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরীর সহযোগী। সেও একজন ছাত্রদল কর্মী। আটকের পর সেনাবাহিনী তাদেরকে শুক্রবার সকাল ৭ টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে।
পুলিশ জানায়- উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অরুপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটকে রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতা জামিল চৌধুরীসহ তার সহযোগীরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
এসময় ঘটনাস্থল থেকে হাতেনাতে চাঁদার ৯০ হাজার টাকাসহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদল কর্মী মোনায়েম খানকে আটক করা হয়। অভিযানের টের পেয়ে সাথে থাকা পানেল মিয়া, মো. রোকন, নির্জন মিয়া পালিয়ে যায়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যা জানান, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি বলেন- অরুপ চৌধুরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। সে কালিকাপুরে কেন এসেছিলো? এটা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed