ওসমানীনগরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইলাশপুর বটেরতল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) ও একই গ্রামের আব্দুল গণির ছেলে আরশ আলী (৩১)।
এদিকে, দুর্ঘটনার পর সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে ঘাতক বাস আটক করে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে বাসটি জব্দ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে গোয়ালাবাজার থেকে মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর বটেরতল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস (ঢাকা- মেট্রো-ব-১২-২৭০৪) নামে দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যান এবং ওসমানী হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় মারা যান আরশ আলী। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। বাস রেখে চালক পালিয়ে যাওয়ায় বিক্ষুদ্ধ জনতা বাসে অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিভানোর পর আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি।’
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed