রায়হানের হত্যাকারী খুনী আকবর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: রায়হান আহমদের খুনী এস.আই আকবর হোসেন ভূইয়া গংদের দ্রুত বিচার সম্পন্ন ও ফাঁসির দাবীতে সিলেটের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিরাট মানববন্ধন ১৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট গণসংগঠক তারেক আহমদ বিলাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালের ১০ অক্টোবর সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ফাঁড়ি ইনচার্জ এস.আই আকবর হোসেন ভূইয়া গংদের নিষ্ঠুর ও নিমর্ম নির্যাতনে খুন হন নগরীর আখালী নিবাসী সংগ্রামী যুবক রায়হান আহমদ।
এই নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদের সিলেটবাসীর ন্যায় সমগ্র দেশবাসী বিক্ষোভে ফেটে পড়ে। সিলেটবাসী দাবী জানায়, খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির। বিচারে বিলম্বতা ও সম্প্রতি উচ্চ আদালতে বিএনপি কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদীন এডভোকেট খুনী আকবরের জামিনের ব্যবস্থা করেন। তার এই ভূমিকা মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। নেতৃবৃন্দ তৎক্ষণিক জামিন বাতিলের আবেদন করার পর জামিন স্থগিত হওয়ায় সরকার পক্ষকে অভিনন্দন জানান। খুনী আকবরের জামিনের সংবাদে সিলেটবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দাবানল জ্বলে ওঠার আগেই রায়হানের হত্যাকারী খুনী আকবর গংদের বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায় দেশবাসী।
কবি সাজন আহমদ সাজু ও আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, মহানগর বিএনপির সহ সভাপতি ডাঃ আশরাফ আলী, সংগ্রামী সাধারণ সম্পাদক এমাদাদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মুর্শেদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য আফছারুজ্জামান আফছর, কয়েছ আহমদ সাগর, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেটের সভাপতি রেহেনা ফারুক শিরিন, স্বপ্না বেগম, এনসিপি শ্রমিক ইউং নেতা শিব্বির আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, গুলজার আহমদ, জায়েদ আহমদ, মেহবুবুর রহমান, ফয়ছল আহমদ, যুব সংগঠক সাইফুল ইসলাম, বদরুল ইসলাম রিপন, চুনু মিয়া, নিহত রায়হানের মামা রূপেজ আহমদ, তাজ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে নিহত রায়হানের মা- দুঃখীনি সালমা বেগম বলেন, হুমকী-ধমকী ও প্রলোভনকে উপেক্ষা করে ছেলে হত্যার বিচারের আশায় প্রহর গুণছি। দীর্ঘ ৫ বছর ধরে মামলা চলছে আদালতে। সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে। রায় সামনে। এই অবস্থায় আদালত থেকে জামিন নিয়ে একে একে বেরিয়ে যাচ্ছেন আলোচিত এ মামলার আসামিরা। এতে আমি মর্মাহত। ১নং আসামীর জামিনের সংবাদে সিলেটবাসী আমার পাশে এসে দাঁড়িয়েছে এজন্য আমি কৃতজ্ঞ। বিজ্ঞপ্তি
Related News
শিগগিরই বেশ কিছু দেশে শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শিগগিরই বেশ কিছু দেশে শ্রমবাজার খুলবে জানিয়ে প্রবাসী কল্যাণRead More
সাংবাদিক আফতাব উদ্দিনের ভ্রাতৃবিয়োগ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক মো: আফতাব উদ্দিনের সহোদর বিলাল আহমদ (৫০) ইন্তেকালRead More



Comments are Closed