Main Menu

সাদাপাথর ও জাফলংয়ের পাথর চোরদের আইনের আওতায় আনার দাবী

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা ১৪ আগস্ট বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, পর্যটন এলাকা ঐতিহ্যবাহী ভোলাগঞ্জের সাদা পাথর ও প্রকৃতিকন্যা জাফলং থেকে বছর ব্যাপী পাথর চুরির হিড়িক পড়েছে, যার পরিসামপ্তি ঘটেছে গত সপ্তাহে। উক্ত দুই এলাকার পাথর নিঃশেষ করে। প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় পাথর চুরির ঘটনায় দেশবাসী হতবাক। বাংলাদেশের প্রাচীনতম দুটি পর্যটন এলাকা তার জীব বৈচিত্র হারিয়ে ফেলেছে। সভায় এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত চোর ও নেপথ্যে থাকা তাদের গডফাদারদের জরুরী ভিত্তিতে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোরদাবী জানান। সাথে সাথে ব্যর্থতার দায় স্বীকার করে পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবী করেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য জোর দাবী জানান।

বক্তাগণ বলেন, সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নতুন করে উত্তোলন করা হচ্ছে, অথচ সিলেটের স্থানীয় মানুষের ঘরে গ্যাস না দিয়ে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া হচ্ছে। সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সিলেটের মানুষ দীর্ঘ দিন থেকে বৈষম্যের শিকার। আল্লাহর প্রদত্ত গ্যাস যেহেতু পর্যাপ্ত পরিমাণে উত্তোলন হচ্ছে, সে ক্ষেত্রে সিলেটের ঘরে ঘরে জরুরী ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের জোর দাবী জানাচ্ছি, অন্যথায় আন্দোলন গড়ে তুলে, জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া বন্ধ করে দেওয়া হবে। জরুরী ভিত্তিতে প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও প্রবাসীদের আমমোক্তারনামা সহজ ভাবে প্রণয়নের জোর দাবী জানান।

সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেল লাইন জরুরী ভিত্তিতে চালু করার জন্য এবং দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হল তা তদন্ত করে বের করা এবং রেলওয়ে লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসা-বাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান।

সভায় বৃহত্তর সিলেটের দাবী দাওয়া আদায়ের সিলেটের রাজনীতিবিদদের জোরালো ভূমিকা পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে প্রস্তাবিত সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ এবং সিলেট-আখউড়া রেল লাইন ডাবল রোডের কাজ দ্রুত গতিতে শুরু করার জন্য জোর দাবী জানান। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বোগ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান বক্তাগণ। সভায় বৃহত্তর সিলেটের সকল সরকারি, বেসরকারি অফিসে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক এম এ হান্নান, ক্ষমা রাণী দে, এডভোকেট মামুন উর রশিদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, মমতা বেগম, জাকারিয়া আহমদ মুমিন, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed