সিলেটে সিলিন্ডার গ্যাস থেকে বাসায় আগুন, পুড়ে ছাই মালামাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে রান্না ঘরের সিলিন্ডার গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাসার বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে সময়মতো ঘর থেকে বের হয়ে যাওয়ায় কেউ আহত হননি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রায়নগর আবাসিক এলাকার প্রত্যয়- ১৩১ নং বাসার ২য় তলায় এই ঘটনা ঘটে।
ওই বাসার মালিক একজন যুক্তরাজ্য প্রবাসী। আর সেখানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের আব্দুল মন্নান।
জানা যায়, সকালে হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। তখন বাসায় বসবাসরত লোকজন দ্রুত বাইরে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং সোবাহানিঘাট ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই ঘরের ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ বেশিরভাগ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সিলেট ফায়ার সার্ভিস জানায়, গ্যাসের লিকেজ থেকে এই অগ্নিকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ টাকা।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed