পাথর লুট বন্ধে জাফলংয়ে জেলা প্রশাসনের অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: পাথর লুটপাট বন্ধে জাফলংয়ে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কলি রানি দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।
তবে অভিযানের বিষয়ে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেড কলি রানি দেব কোনো মন্তব্য করেননি।
আভিযানিক দলকে, নদীর তীরে ভিরিয়ে রাখা বিভিন্ন নৌকা হ্যামার দিয়ে পিটিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। এসময় নদীর পাড়জুড়ে অসংখ্য নৌকার মাঝিরা ভিড় করেন।
অভিযান সংশ্লিষ্টরা বলছেন, এসব নৌকায় করে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয়। যে কারণে এসব নৌকা জেলা প্রশাসনের টিম ভেঙে ডুবিয়ে দিচ্ছে।
তবে নৌকার মালিকরা বলছেন ভিন্ন কথা। স্থানীয় মোশাররফ নামের এক ব্যক্তি বলেন, যারা পাথর উত্তোলন করে তাদের পুলিশ কিছু বলতে পারে না। তাদের কাছ থেকে উল্টো তারা টাকা-পয়সা নেয়। অথচ আমাদের ঘাটে ভিরিয়ে রাখা নৌকাগুলো তারা ভেঙে দিছে।
আরেক মাঝি বলেন, আমি কিস্তিতে টাকা এনে নৌকা বানাইছি। আমার নৌকাটা ভেঙে দিছে। এখন আমি কীভাবে চলব? যত দোষ সব গরিবের। অথচ যারা পাথর ও বালু উত্তোলন করে তারা তাদের কিছু বলতে পারে না।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed