কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদাবাজী, দখলবাজীসহ বিএনপি’র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (১১ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পাওয়া অভিযোগ যাচাই-বাছাইয়ের পর তাঁর সকল দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বর্তমান সহসভাপতি হাজী আব্দুল মান্নানকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
দলীয় নেতারা জানিয়েছেন, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রীয় কমিটি এই পদক্ষেপ নিয়েছে।
এরআগে গত ১৮ মার্চ সিলেট জেলা বিএনপি তাকে শোকজ নোটিশ দিয়েছিল। জেলা সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর স্বাক্ষরিত নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। তবে গ্রহণযোগ্য জবাব না দেওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ছিল।
সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ সাহাব উদ্দিনের বিতর্কিত কর্মকান্ড নিয়ে বারবার সমালোচনার মুখে পড়ে তারা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলতেন।
অবশেষে, সোমবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সাহাব উদ্দিনকে পদ থেকে অব্যাহতি দিয়ে হাজী আব্দুল মান্নানকে নতুন ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ দেওয়া হয়।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed