Main Menu

ফ্রান্সে দীর্ঘমেয়াদি অভিবাসী আটক আইন বাতিল, বাংলাদেশিদের স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দীর্ঘমেয়াদি অভিবাসী আটক রাখার আইন বাতিল করেছে।

এর আগে গুরুতর অপরাধে দণ্ডিত বা ‘বিশেষভাবে বিপজ্জনক’ বিদেশিদের ৯০ দিনের পরিবর্তে ২১০ দিন (সাড়ে সাত মাস) পর্যন্ত আটক রাখার বিধান ছিল। আদালত এই বিধানকে সংবিধানের পরিপন্থী ঘোষণা করে জানিয়েছে, এত দীর্ঘ সময় আটক রাখা যাবে না; সর্বোচ্চ সময়সীমা থাকবে ৯০ দিন।

ফ্রান্সে প্রায় এক লাখ বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে অনেকেই অনিয়মিত অবস্থায় রয়েছেন। দীর্ঘমেয়াদি আটক বাড়ানোর প্রস্তাবে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। আইন বাতিলের পর তারা স্বস্তি পেয়েছেন।

২০২৪ সালে ফ্রান্সে প্রায় ৪০ হাজার অভিবাসী প্রশাসনিক আটক কেন্দ্রে ছিলেন।

মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘমেয়াদি আটককে ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদার পরিপন্থী বলে সমালোচনা করে আসছিল।

লা সিমাদের সেক্রেটারি জেনারেল ফানেলি কারে-কন্তে এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনপ্রণেতাদের জন্য সতর্কবার্তা।

তবে কিছু রাজনৈতিক নেতা মনে করছেন, এই রায় জননিরাপত্তা দুর্বল করবে।

তারা উল্লেখ করেছেন, প্রতিবেশী দেশগুলোতে আরও দীর্ঘ সময় আটক রাখার ব্যবস্থা রয়েছে।

সাংবিধানিক কাউন্সিলের মতে, অভিবাসীদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আটক রাখার সময়সীমা ন্যায্য ও সীমিত হতে হবে।

Share





Related News

Comments are Closed