Main Menu

সিলেটে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৪১ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন।

দিনটি উপলক্ষে বুধবার (৬ আগস্ট) পরিবারের উদ্যোগে তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুরে কলাবাগান লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় বাদ জোহর শিরণী বিতরণ, বাদ আসর বিরাহিমপুর জামে মসজিদে মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ এবং বাদ আসর দরগাহই হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ এবং হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণ করা হয়েছে।

এসময় সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক এবং পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মরহুমের ভাতিজা খান বাহাদুর আসাদ্দার আলী খান ওয়াকফ স্টেট এর মোতোয়াল্লী বাবর আলী খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং মরহুম মাহবুব আলী খানের সহ ধর্মিনী সৈয়দা ইকবাল মান্দ বানু ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed