কমলগঞ্জ গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আবাসনে আব্দুস সালাম মিয়া (২৭) নামে এক যুবক রান্না ঘরের তীরের সাথে গলায় দড়ি দিযে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কামুদপুর গ্রামের আবাসনে আব্দুস সালাম মিয়া সবার অজান্তে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।
কমলগঞ্জ থানার এসআই জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আব্দুস সালাম আত্নহত্যা করেছে। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed